ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল অগ্নিকাণ্ডে পুঁজি হারানো ব্যবসায়ীর পাশে রব্বানী, দিলেন ২ লাখ টাকা একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা

গাইবান্ধায় রেস্টুরেন্টে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৫০) নামের এক রেস্টুরেন্ট ম্যানেজারকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন চায়না রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

আটক আমির হোসেন উপজেলার দারিয়াপুর বাজারের মো. জয়নাল মিয়ার ছেলে এবং ওই রেস্টুরেন্টের ম্যানেজার।

ভুক্তভোগী শিশুটি খোলাহাটী ইউনিয়নের বাইরবন এলাকার মো. আলিম উদ্দিনের মেয়ে।

জানা যায়, ভেড়ামারা চায়না রেস্টুরেন্টের ম্যানেজার আমির হোসেন শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে দুপুর ২টার দিকে উত্তেজিত শত শত মানুষ রেস্টুরেন্টটি ঘিরে অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখেন। পরে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর উত্তেজিত জনতা রেস্টুরেন্টটিতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ মুত্তাজুল ইসলাম জানান, ‘ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় রেস্টুরেন্টে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

আপডেট সময় : ০৪:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬