ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই আদর্শবান শিক্ষক হওয়ার স্বপ্ন বুনছে নাজমুল গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা মাছেও মাইক্রোপ্লাস্টিক, যেসব কারণ জানালেন গবেষকেরা রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো

যুবদলের আহ্বায়কের হাতে শিবির নেতা খুন, আহত ১

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় সাইফুল্লাহ বারী (২৪) নামে এক শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলের বিরুদ্ধে।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

অভিযুক্ত মোখলেছুর রহমান মুকুল একই ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা চত্বরে প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলের কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। এরপর সবাই এলাকা ত্যাগ করেন।

কিছুক্ষণ পর বোনারপাড়া চৌমাথায় ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ বারী ও কর্মী সালাউদ্দিন অবস্থান করছিলেন। এ সময় যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুল, তার ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফসহ ১০–১৩ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে সালাউদ্দিনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। একপর্যায়ে সাইফুল্লাহ বারী এগিয়ে এলে তাকে ধাওয়া করে গলায় ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঘাটা উপজেলা ছাত্রশিবির সভাপতি সাজেদুর রহমান সাদা বলেন, ঘটনার সঙ্গে যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলসহ কয়েকজন জড়িত। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
যুবদলের আহ্বায়কের হাতে শিবির নেতা খুন, আহত ১

আপডেট সময় : ০৮:৪৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬