ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই আদর্শবান শিক্ষক হওয়ার স্বপ্ন বুনছে নাজমুল গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা মাছেও মাইক্রোপ্লাস্টিক, যেসব কারণ জানালেন গবেষকেরা রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো

নারী কেলেঙ্কারির অভিযোগে গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট ক্লোজ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি নারী কেলেঙ্কারির অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) মো. আলতাব হোসেন।

স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করতেন সার্জেন্ট জাহাঙ্গীর। এ সূত্রে নিঝুম নামের এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ওই নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে অবস্থানকালে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন সার্জেন্ট জাহাঙ্গীর। পরে স্থানীয়রা বাসাটি ঘিরে ফেলেন এবং তাদের বের হতে বাধা দেন।

স্থানীয় সূত্রের দাবি, ওই ঘটনায় মাদকদ্রব্য (ইয়াবা) উদ্ধারের বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

এদিকে ঘটনার পর আর্থিক লেনদেন ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ওই রাতেই অভিযুক্তদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দাবি উঠে। যদিও এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার কয়েকদিন পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসনের নজরে আসে। পরে সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

গাইবান্ধা ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) মো. আলতাব হোসেন বলেন, ‘পলাশবাড়ীর ওই ঘটনাকে কেন্দ্র করে সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নারী কেলেঙ্কারির অভিযোগে গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট ক্লোজ

আপডেট সময় : ০৩:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬