কাঞ্চন হোসেন হাওলাদারের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
- আপডেট সময় : ০১:০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

কুমিরমারা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের উদ্যোগে মরহুম মো. কাঞ্চন হোসেন হাওলাদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বাদ এশা আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। তিনি ক্লাব ও পাঠাগারের সভাপতি মো. আল-আমিন হাওলাদার এবং কার্যনির্বাহী সদস্য (সভাপতি পদমর্যাদা) মো. আলাউদ্দিন হাওলাদারের পিতা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলাউদ্দিন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. শাহিন ফকির, সাংগঠনিক সম্পাদক মো. মিঠু ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু সাহান কাজী এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শামিম খান।
এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
মোনাজাত শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
























