ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর প্রেমিক নাকি খুনি? ঝড় তুলল শাহরুখ–দীপিকা গান রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি ১৯তম বিজেএস প্রিলির ফলে চমক: ২৫০ পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন মাত্র ৩৪৩ প্রার্থী ব্যাংক উদ্ধার প্রকল্প ও জবাবিদিহি নিয়ে কিছু প্রশ্ন আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, সরঞ্জাম ও বালু জব্দ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে টিলা কেটে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু ও সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন। জেলা এনএসআইয়ের (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ডিজেল ইঞ্জিন, প্রায় ৫০০ ফুট পাইপ এবং আনুমানিক ২৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে থাকা একটি স্যালু মেশিন বিকল করে দেওয়া হয়।

সোমবার (১৫ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারঙ্গা এলাকার ডলুখাল সংলগ্ন টিলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, লোহাগাড়া থানা পুলিশের সদস্য এবং জেলা এনএসআইয়ের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ সময় ধরে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ডলুখাল তীরবর্তী এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পরিবেশ বিধ্বংসী উপায়ে টিলা কেটে বালু উত্তোলন করে আসছিল। জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে টিলা কাটার কারণে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বর্ষা মৌসুমে ভূমিধসের ঝুঁকিও বেড়েছে। প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, সরঞ্জাম ও বালু জব্দ

আপডেট সময় : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬