ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

জাতীয় পর্যায়ে সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে ‘BengalTori’

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপনায় ধারাবাহিক সাফল্য অর্জন করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয়ের দল ‘BengalTori’।

গত ১২ জুন অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের ‘Startup Science Project and Innovation Idea Showcasing Program’-এ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে দলটি। প্রতিযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ১৪ জুন অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব অর্জন করে ‘BengalTori’। এর মাধ্যমে দলটি সিরাজগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৮ জুন রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে দেশের ৬৪ জেলার নির্বাচিত ৬৪টি দল অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

‘BengalTori’ দলের টিম লিডার ওয়ারিদ আব্দুল্লাহ। দলের অন্যান্য সদস্যরা হলেন ফারহান নাদিম ওহী এবং তাসিন তাহমিদ।

দলটির সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রয়েছেন শিক্ষক আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আলী।

জাতীয় পর্যায়ে সিরাজগঞ্জের প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের সদস্যরা। তারা জানান, নিজেদের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে জেলার সুনাম আরও উজ্জ্বল করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে সফলতার জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জাতীয় পর্যায়ে সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে ‘BengalTori’

আপডেট সময় : ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬