ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর প্রেমিক নাকি খুনি? ঝড় তুলল শাহরুখ–দীপিকা গান রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি ১৯তম বিজেএস প্রিলির ফলে চমক: ২৫০ পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন মাত্র ৩৪৩ প্রার্থী ব্যাংক উদ্ধার প্রকল্প ও জবাবিদিহি নিয়ে কিছু প্রশ্ন আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে

হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হত্যা মামলার প্রধান আসামি শ্রী প্রভাষ কিসকোকে (৩৫) রংপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

সোমবার (১৫ জুন) দুপুরে র‍্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত প্রভাষ কিসকো গোবিন্দগঞ্জ উপজেলার ভুতগাড়ী গ্রামের মৃত খারিয়া কিসকোর ছেলে।

র‍্যাব জানায়, গত ৫ জুন জুমার নামাজ শেষে রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন মমতাজ আলী। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রভাষ কিসকো পেছন থেকে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আবু সাঈদ বাদী হয়ে গত ১২ জুন গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর র‍্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রভাষ কিসকোকে গ্রেফতার করে।

র‍্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬