ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি ১৯তম বিজেএস প্রিলির ফলে চমক: ২৫০ পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন মাত্র ৩৪৩ প্রার্থী ব্যাংক উদ্ধার প্রকল্প ও জবাবিদিহি নিয়ে কিছু প্রশ্ন আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে এইচএসসিতে ফলাফল বিপর্যয়: পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার প্রশ্ন হাতিয়ায় স্কুলশিক্ষিকার বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ৫০ লাখ টাকা ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ

গাইবান্ধায় বুদ্ধি প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় আতিকুর রহমান আতাব (৫০) নামের এক ভাতিজাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩।

শুক্রবার (১২ জুন) দুপুরে র‌্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আতিকুর রহমান আতাব উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

র‌্যাব-১৩ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী। তিনি তার পরিবারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। গত ১৬ মে বিকেলে বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে ভাতিজা আতিকুর রহমান আতাব তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।

এ সময় ঘটনাটি প্রত্যক্ষ করে পরিবারের এক শিশু চিৎকার দিলে অভিযুক্ত তাকে ধমক দিয়ে গলা চেপে ধরার চেষ্টা করে বলেও এজাহারে উল্লেখ রয়েছে। পরে চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে তাকে বাড়িতে আটক করে রাখা হলেও তার সহযোগীরা এসে ভাঙচুর ও মারধর করে তাকে ছাড়িয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এরপর র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মিরাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত আতিকুর রহমান আতাবকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩-এর মিডিয়া কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারের পর আতিকুর রহমানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ যেকোনো ধরনের গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় বুদ্ধি প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

আপডেট সময় : ০৪:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬