ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে এইচএসসিতে ফলাফল বিপর্যয়: পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার প্রশ্ন হাতিয়ায় স্কুলশিক্ষিকার বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ৫০ লাখ টাকা ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘গণমাধ্যম’ বিষয়ে পড়তে শিক্ষার্থীদের আগ্রহ কম কেন মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ, প্রস্তুত জলকামান–দাঙ্গা দমনের যান পরি, সিংহ, হরিণের নকশায় সাজানো জমিদারদের পালঙ্ক, লম্বা ১২৩ ইঞ্চি মিশিগানে সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের

নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির সামনে ডোবার পানিতে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ওই গ্রামের আব্দুল খালেকের নাতি এবং একই উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুন্দুলপাড়া গ্রামের আল আমিন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মা শিউলি বেগমের সঙ্গে নানা আব্দুল খালেকের বাড়িতে বেড়াতে আসে আব্দুর রহমান। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে শিশুটিকে বাড়ির উঠানে খেলতে দেখে তার মা ঘরের ভেতরে গৃহস্থালির কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর বাইরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরিবারের সদস্য ও স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান না পেয়ে বাড়ির সামনে থাকা ডোবার পানিতে খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে পানিতে অনুসন্ধান করার সময় শিশুটির অবস্থান শনাক্ত হয়। পরে পানিতে নেমে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

শিশুটির বাবা আল আমিন মিয়া বলেন, ‘আজ সকালে স্ত্রী ও সন্তানকে বাড়িতে নিয়ে আসার জন্য রওনা হয়েছিলাম। পথেই খবর পাই আমার ছেলে পানিতে পড়ে গেছে। দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার সন্তান আর বেঁচে নেই। এ শোক আমি কীভাবে সইব।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬