ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি ১৯তম বিজেএস প্রিলির ফলে চমক: ২৫০ পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন মাত্র ৩৪৩ প্রার্থী ব্যাংক উদ্ধার প্রকল্প ও জবাবিদিহি নিয়ে কিছু প্রশ্ন আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে এইচএসসিতে ফলাফল বিপর্যয়: পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার প্রশ্ন হাতিয়ায় স্কুলশিক্ষিকার বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ৫০ লাখ টাকা ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ

ডিজিটাল প্ল্যাটফর্মে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে গাইবান্ধায় দিনব্যাপী কর্মশালা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় ডিজিটাল প্ল্যাটফর্মে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিকাশকে এগিয়ে নিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে শহরের দেশিভোজ রেস্টুরেন্টের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন তরুণ-তরুণী অংশ নেন।

ইউরোপিয়ান ইউনিয়ন ও প্লান ইন্টারন্যাশনালের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করে ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন স্বাধীনতা প্রকল্পের প্রতিনিধি রিফাতুন্নবী রিফাত, আল হুমায়রা জান্নাতি ঐশি, রংপুর ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সমন্বয়কারী প্রদীপ চন্দ্র রায়।

বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের মতপ্রকাশের সুযোগ বাড়ালেও এর পাশাপাশি ভুয়া তথ্য, অনলাইন হয়রানি এবং সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় সচেতনতা ও দক্ষতা বাড়ানো জরুরি।

তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তির নিরাপদ ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে ডিজিটাল পরিবেশ আরও দায়িত্বশীল হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ডিজিটাল প্ল্যাটফর্মে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে গাইবান্ধায় দিনব্যাপী কর্মশালা

আপডেট সময় : ০৮:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬