
গাইবান্ধায় ডিজিটাল প্ল্যাটফর্মে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিকাশকে এগিয়ে নিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে শহরের দেশিভোজ রেস্টুরেন্টের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন তরুণ-তরুণী অংশ নেন।
ইউরোপিয়ান ইউনিয়ন ও প্লান ইন্টারন্যাশনালের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করে ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন স্বাধীনতা প্রকল্পের প্রতিনিধি রিফাতুন্নবী রিফাত, আল হুমায়রা জান্নাতি ঐশি, রংপুর ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সমন্বয়কারী প্রদীপ চন্দ্র রায়।
বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের মতপ্রকাশের সুযোগ বাড়ালেও এর পাশাপাশি ভুয়া তথ্য, অনলাইন হয়রানি এবং সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় সচেতনতা ও দক্ষতা বাড়ানো জরুরি।
তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তির নিরাপদ ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে ডিজিটাল পরিবেশ আরও দায়িত্বশীল হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.