ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: থানায় মামলা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু গাইবান্ধায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪০৫ (চারশত পাঁচ) পিস ইয়াবাসহ মুহাম্মদ মওদুদ ওরফে শহিদ সরদার (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৮ জুন) ভান্ডারিয়া থানা এলাকার মধ্য মেদিরাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদ সরদার ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: জিয়াউর রহমান এর তদারকিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মাহাবুব এর তত্ত্বাবধানে একটি চৌকস টিম গঠন করা হয়। এসআই (নিরস্ত্র) মো: আতিকুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের ওই টিমটি ভান্ডারিয়া থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ গ্রামের জনৈক হরিদাসের বসত ঘরের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মওদুদ ওরফে শহিদ সরদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পিরোজপুর জেলা পুলিশ জানায়, জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬