ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: থানায় মামলা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু গাইবান্ধায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, নলডাঙ্গা রেলস্টেশন ও ১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫০টির বেশি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনজুরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় রেলওয়ে পুলিশ ও সাদুল্লাপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। অভিযানে রেলওয়ের সার্ভেয়ার আব্দুর রাজ্জাক, ফিল্ড কানুনগো মো. ফোরকানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলওয়ের সার্ভেয়ার আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এসব স্থাপনা সরিয়ে নিতে তাদের একাধিকবার নোটিশ ও মৌখিকভাবে সতর্ক করা হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। উচ্ছেদ অভিযানের আগে নলডাঙ্গা বন্দরসহ আশপাশের এলাকায় মাইকিং করেও বিষয়টি জানানো হয়েছিল।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনজুরুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৫০টির বেশি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৮:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬