ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: থানায় মামলা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু গাইবান্ধায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে মৌসুমী ফল উৎসব করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) বিভাগের আয়োজনে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর সভাপতি মো. হাবিবুল্লাহ খন্দকার।

গাইবান্ধা জেলা শিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভীর সভাপতিত্বে এবং মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক হুমায়ুন ফারহান সাদিকের সঞ্চালনায় বাছাইকৃত পাঠচক্র সদস্যদের অংশগ্রহণে শিক্ষামূলক এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মৌসুমি ফলের প্রদর্শনী ও আলোচনা পর্বও আয়োজন করা হয়। এ সময় সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর সভাপতি মো. হাবিবুল্লাহ খন্দকার বলেন, ‘মৌসুমি ফল উৎসব আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ, কৃষি ঐতিহ্য ও স্বাস্থ্যসচেতনতার একটি অনন্য উদযাপন। বাংলাদেশ ঋতুবৈচিত্র্যের দেশ। প্রতিটি ঋতুতে নানা ধরনের সুস্বাদু ও পুষ্টিকর ফল আমাদের খাদ্যতালিকাকে সমৃদ্ধ করে। গ্রীষ্মে আম, কাঁঠাল, লিচু, জাম; বর্ষায় আনারস, পেয়ারা; শীতে কমলা, বরইসহ বিভিন্ন ফল শরীরের জন্য উপকারী।’

তিনি আরও বলেন, মৌসুমি ফল শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। এসব ফলে ভিটামিন, খনিজ, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই বিদেশি ও প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, ‘দুনিয়ার সকল কাজের উপর যারা দ্বীনের কাজকে প্রাধান্য দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব

আপডেট সময় : ০৩:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬