ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

হাতিয়ায় ঈদ উপলক্ষে ভুরিভোজের আয়োজন করলেন চরইশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নেওয়াজ উদ্দিন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর হাতিয়ার ৫নং চরইশ্বর ইউনিয়নে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ভুরিভোজের আয়োজন করেছেন চরইশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নেওয়াজ উদ্দিন।

ঈদের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে আয়োজিত এ ভুরিভোজে প্রায় ৭ হাজার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের জন্য ৬টি গরু ও ৫টি ছাগল জবাই করা হয়।

সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এ আয়োজনে চরইশ্বর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নারী-পুরুষ, যুবক, প্রবীণসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

সোমবার (৮ জুন) তার নিজ বাড়িতে এ ভুরিভোজের আয়োজন করা হয়। অতিথিদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয় এবং সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন করা হয়। আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মো. নেওয়াজ উদ্দিন বলেন, “ঈদের শিক্ষা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। সেই চেতনাকে ধারণ করেই এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন করেছি। আমি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবো।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনেকেই এমন বৃহৎ পরিসরের আয়োজনকে এলাকার সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈদকে কেন্দ্র করে এত বড় পরিসরে সাধারণ মানুষের জন্য ভুরিভোজের আয়োজন বিরল। এতে ধনী-গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়েছেন। আয়োজনে অংশ নেওয়া অনেকেই চেয়ারম্যান পদপ্রার্থী নেওয়াজ উদ্দিনের এ উদ্যোগের প্রশংসা করেন।

ভুরিভোজের এ আয়োজনকে ঘিরে চরইশ্বর ইউনিয়নে উৎসবের আমেজ সৃষ্টি হয় এবং দিনব্যাপী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয়দের মতে, এ ধরনের সামাজিক আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাতিয়ায় ঈদ উপলক্ষে ভুরিভোজের আয়োজন করলেন চরইশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নেওয়াজ উদ্দিন

আপডেট সময় : ১০:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬