সুন্দরগঞ্জে এসএসসি-দাখিল ফলপ্রার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ফলচক্র
- আপডেট সময় : ০৬:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান ২০২৬ সালের ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে ‘ফলচক্র’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার আয়োজনে এ ফলচক্র অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সভাপতি মো. ইউসুফ আল কারযাভী।
উপজেলা সভাপতি মো. শাহিন সরকারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় এতে সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও ফলপ্রার্থী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পরীক্ষার ফলাফল জীবনের চূড়ান্ত গন্তব্য নয়। ফলাফল যাই হোক, হতাশ না হয়ে লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই প্রকৃত সফলতা।
শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া ফলপ্রার্থী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



















