ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল গনির মেজ ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারারাত অটোরিকশা চার্জে রাখার পর সকালে চার্জার সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৪:১৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬