ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুনরায় অতিথি পাখির দেখা মিলেছে ইবিতে, নিরাপদ আবাস নিশ্চিতের দাবি অভয়ারণ্য’র শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে তিস্তা সংহতি সভায় বক্তাদের প্রশ্ন, নিজস্ব টাকায় পদ্মা হলে তিস্তা মহাপরিকল্পনা কেন নয়? রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই, পুলিশে সোপর্দ কাগজে নিষেধাজ্ঞা, মাঠে ইউক্যালিপটাস-আকাশমনির দাপট হাতিয়ায় জমি দখলচেষ্টার অভিযোগে হামলা-ভাঙচুর, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘প্রকৃতি থেকে অনুপ্রেরণা: জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর ‘আমার সবুজ গ্রাম’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

এ সময় তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবু, ইউপি সদস্য শাহ আলম মিয়া, সংরক্ষিত নারী সদস্য মনোয়ারা বেগম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এটিএম সফিউদ্দৌলা চৌধুরী রনি, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম, জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মো. শফিকুল ইসলাম, ম্যানেজার (MEAL) মো. আকবর হোসেন, প্রজেক্ট অফিসার মোছা. ডলি সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটেটর বিজলী রানী মহন্ত, জাফর ইমাম, চামেলী বেগম ও এনামুল করিমসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং কমিউনিটি রেজিলিয়েন্স অ্যাকশন গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, পরিবেশকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমানে গ্রামীণ জীবনের বাস্তব চিত্র। অনিয়ন্ত্রিত বৃক্ষনিধন, অপরিকল্পিত উন্নয়ন এবং দেশীয় প্রজাতির গাছের সংকট ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এখন আর বিকল্প নয়, এটি আমাদের বেঁচে থাকার অপরিহার্য শর্ত। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি জলবায়ুর ভারসাম্য রক্ষা করে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করে। গ্রামীণ অর্থনীতি ও পরিবেশকে টেকসই করতে হলে দেশীয় প্রজাতির গাছ রোপণ এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তারা।

আয়োজকরা জানান, জিইউকের ‘আমার সবুজ গ্রাম’ কর্মসূচির আওতায় চলতি বছরে মোট তিন লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় ২৫ হাজার চারা রোপণের পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনপদকে সবুজে আচ্ছাদিত করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল আম, কাঁঠাল, জলপাই, জামসহ বিভিন্ন দেশীয় প্রজাতির গাছ।

শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে একটি র‍্যালি বের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৬:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬