সংবাদ শিরোনাম ::
ফ্যানের রেগুলেটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৩৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়িতে বৈদ্যুতিক ফ্যানের রেগুলেটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানায়, রফিকুল ইসলাম নিজ বাড়িতে ফ্যানের রেগুলেটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা কামাল পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।’

























