ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিধবা নারীর ঘরে সুপেয় পানির স্বস্তি পৌঁছে দিল মাস্টারপাড়া রক্তগোলাপ সংঘ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় বিধবা মর্জিনা বেওয়ার বাড়িতে একটি নলকূপ স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাস্টারপাড়া রক্তগোলাপ সংঘ’। এর মাধ্যমে দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট থেকে স্বস্তি পেলেন তার পরিবার।

শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর সাতগিরি গ্রামে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এসময় সংগঠনের সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিরাপদ ও সুপেয় পানির অভাবে মানবেতর জীবনযাপন করছিলেন বিধবা মর্জিনা বেওয়া। প্রতিদিন দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে গিয়ে তাকে চরম ভোগান্তির শিকার হতে হতো। বিশেষ করে গরমের সময় ও বর্ষা মৌসুমে বিশুদ্ধ পানির সংকট আরও তীব্র হয়ে উঠত। বয়সের ভার আর অসহায়ত্বের কারণে সেই কষ্ট যেন আরও বেড়ে গিয়েছিল।

এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে মাস্টারপাড়া রক্তগোলাপ সংঘ। সংগঠনটির উদ্যোগে মর্জিনা বেওয়ার বাড়িতে একটি নলকূপ স্থাপন করা হলে স্বস্তি ফিরে আসে তার পরিবারে। শুধু মর্জিনা বেওয়াই নন, আশপাশের কয়েকটি পরিবারের মানুষও এই নলকূপের সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংগঠনের সভাপতি আ ফ ম মনিরুল ইসলাম সৈকত বলেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। মর্জিনা বেওয়ার বিশুদ্ধ পানির কষ্টের কথা জানতে পেরে আমরা সবাই মিলে এই উদ্যোগ নিয়েছি। ছোট একটি উদ্যোগ হলেও এটি তার দৈনন্দিন জীবনকে অনেক সহজ করবে বলে আমরা বিশ্বাস করি।’

সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ বলেন, ‘মানবিক কাজের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমরা চাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াক।’

সাংগঠনিক সম্পাদক সজল ইসলাম বলেন, ‘বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। একজন অসহায় মানুষের ঘরে সুপেয় পানির ব্যবস্থা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’

স্থানীয় গ্রামবাসীরা জানান, গ্রামের অসহায় মানুষের জন্য এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। তারা বলেন, তরুণরা মানবিক কাজে এগিয়ে এলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।

নলকূপ পেয়ে আবেগাপ্লুত মর্জিনা বেওয়া বলেন, ‘আগে অনেক দূর থেইকা পানি আনতে হইতো। খুব কষ্ট হইতো। এখন বাড়িতেই পানি পাইতেছি। যারা এই ব্যবস্থা করছে, আল্লাহ যেন তাদের ভালো রাখে।’

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বিধবা নারীর ঘরে সুপেয় পানির স্বস্তি পৌঁছে দিল মাস্টারপাড়া রক্তগোলাপ সংঘ

আপডেট সময় : ০৯:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬