ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, নিজেদের ঘর ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা কোরবানির ঈদ সামনে রেখে তাড়াশের উপজেলায় পশুর হাটে কেনাবেচা ধুম ইউএনও-কৃষি অফিসারের বিরুদ্ধে সড়কে আলেমদের মোনাজাত গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যু গাইবান্ধায় ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, জরিমানা দেড় লাখ শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন সরকারি ধান ক্রয়ের তালিকায় ভুয়া কৃষক, উদ্বোধনের দিনেই ধরা পড়লো অনিয়ম ট্রাকচাপায় প্রাণ গেলো অবসরপ্রাপ্ত জজের

গাইবান্ধায় ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।

জেলা সেক্রেটারি ফাহিম মন্ডলের সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়।

বৈঠকে মে মাসের সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা এবং জুন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এসময় সেক্রেটারিয়েট সদস্যদের ব্যক্তিগত ও থানা শাখার রিপোর্ট পর্যালোচনার পাশাপাশি শাখার সার্বিক পরিস্থিতি, আগামী দিনের করণীয় এবং বিভিন্ন সাংগঠনিক এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস সরকার রুম্মান বলেন, সংগঠনের আদর্শিক ভিত্তিকে আরও সুদৃঢ় করতে প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দক্ষ, আদর্শবান ও জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বছরের গুরুত্বপূর্ণ মাস হিসেবে জুন মাসে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ১ জুন বৃক্ষরোপণ অভিযান, এসএসসি ফলপ্রত্যাশীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম এবং স্নাতকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন।

এছাড়াও নিয়মিত সাংগঠনিক মানোন্নয়নের ধারাবাহিকতায় জুন মাসকে ‘কর্মী ও সাথী গঠনের মাস’ হিসেবে ঘোষণা করা হয়।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬