ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কাজে নতুনদের সুযোগ, বদলাচ্ছে ঠিকাদার বাছাই আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন ‘ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়’—জামায়াত নেতার এমন বক্তব্য অসত্য: প্রসিকিউটর কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য ঘর হারিয়েও গল্প বলা থামেনি তাঁদের

বাস মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী নিহত হবিগঞ্জে

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (১০ মে) দুপুরে হবিগঞ্জ শহরতলির ধুলিয়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম বাহুবল উপজেলার মিরপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জাহিদুলসহ দুইজন মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম মারা যান এবং অপর আরোহী আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার ওসি জাহিদ হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাস মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী নিহত হবিগঞ্জে

আপডেট সময় : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬