ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

গাইবান্ধায় ধান বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ধান বোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ মিয়া উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ মদনেরপাড়ায় কছিম খলিফার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটি ধান বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী এরশাদ মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ধান বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৭:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬