ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ এমন স্বামী কি বাস্তবে মেলে? আবু বকরে মজেছেন দর্শকেরা শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

নবাবগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভদুরিয়া বাজারে লাইসেন্স ছাড়া পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় “কাবা ডায়াগনস্টিক সেন্টার” কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান বলেন, এলাকায় লাইসেন্সবিহীনভাবে একাধিক ডায়াগনস্টিক সেন্টার সেবা দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

তিনি আরও বলেন, লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা না নেওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। কেউ গোপনে অবৈধ কার্যক্রম চালালে জানালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে জরিমানা ও সিলগালা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নবাবগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

আপডেট সময় : ০৭:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬