
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভদুরিয়া বাজারে লাইসেন্স ছাড়া পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় “কাবা ডায়াগনস্টিক সেন্টার” কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান বলেন, এলাকায় লাইসেন্সবিহীনভাবে একাধিক ডায়াগনস্টিক সেন্টার সেবা দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
তিনি আরও বলেন, লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা না নেওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। কেউ গোপনে অবৈধ কার্যক্রম চালালে জানালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে জরিমানা ও সিলগালা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.