ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী অন্য আসামিদের সঙ্গে জিয়াউলকে আনলে সবাই আক্রান্ত হতে পারেন—এই বুদ্ধি কোথায় পেলেন: প্রসিকিউশনকে প্রশ্ন ট্রাইব্যুনালের হঠাৎ উচ্ছেদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ছাড়তে এক মাস সময় দেওয়ার দাবি বাক্স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগ নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার আবার হামলা হলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

শেরপুরে হাজারো নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় ভাসলেন সংরক্ষিত আসনের এমপি প্রিয়াঙ্কা

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো শেরপুরে এসে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শেরপুর-১ (সদর) আসনের সাবেক ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

শুক্রবার (৮ মে) বিকেলে তিনি শেরপুরে পৌঁছালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী তাকে ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

দুপুর থেকেই শেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী জামালপুর পৌরসভা সংলগ্ন ব্রহ্মপুত্র নদের সেতু এলাকায় বিএনপির মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। পরে বিকেল ৩টার দিকে জামালপুর শহর পেরিয়ে শেরপুর সীমান্তে প্রবেশ করলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জামালপুর থেকে শেরপুর শহর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। এসময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে তিনি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাধবপুর এলাকায় নিজ বাসভবনে যান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ‘২০১৮ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলেও নানা ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে বারবার পরাজিত করা হয়েছে। তারপরও দলীয় হাইকমান্ড এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি আস্থা রেখেছেন। আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখব এবং জনগণের পাশে থেকে কাজ করে যাব।’

তিনি আরও বলেন, ‘শেরপুরের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। জেলার বিভিন্ন সমস্যা সমাধানে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। বিশেষ করে শেরপুরে একটি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সংসদে তুলে ধরব।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন। পরে তিনি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শেরপুরে হাজারো নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় ভাসলেন সংরক্ষিত আসনের এমপি প্রিয়াঙ্কা

আপডেট সময় : ০৯:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬