ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাক্স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগ নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার আবার হামলা হলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল ‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে

বগুড়ায় চুরির ঘটনায় ভাই-বোনসহ আটক ৪

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় একটি বাসায় সংঘটিত চুরির ঘটনায় ভাই-বোনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) ভোরে শহরের রহমাননগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, বিদেশি ডলার ও রূপার সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন রহমাননগর এলাকার বাদশা মিয়ার ছেলে মো. রবিউল মন্ডল (২৫), মো. কাজল মিয়া (২৫) ও মোছা. বিপা (৩২)। তারা সম্পর্কে ভাই-বোন। অপর আটক ব্যক্তি হলেন ফাঁপোর এলাকার উজ্জ্বল হোসেন মন্ডলের ছেলে শাহ আলম (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের বড় ভাই মো. শফিকুল ইসলাম কুয়েত প্রবাসী। তার স্ত্রী মোছা. সানজিদা আক্তার তনু ছেলে-মেয়েকে নিয়ে চকসূত্রাপুর এলাকায় বসবাস করেন। গত ২৭ এপ্রিল সকাল আনুমানিক ১১টার দিকে তিনি বাসার কক্ষ ও মূল ফটকে তালা লাগিয়ে মেয়েকে নিয়ে বিয়াম মডেল স্কুলে যান। প্রায় আধাঘণ্টা পর বাসায় ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং শয়নকক্ষের আলমারি খোলা অবস্থায় রয়েছে।

পরে তিনি দেখতে পান, আলমারিতে থাকা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ ৯৬ হাজার ১ টাকা, ৩ হাজার টাকার প্রাইজবন্ড, ৫০ ডলারের একটি নোট এবং দুটি মোবাইল ফোন চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল গলার মালা, কানের দুল, আংটি, চেইন ও চুড়ি।

এ ঘটনায় শহিদুল ইসলাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ‘আমাদের কাছে একটি অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে চক্রের সদস্যদের আটক করতে সক্ষম হই। আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বগুড়ায় চুরির ঘটনায় ভাই-বোনসহ আটক ৪

আপডেট সময় : ০৯:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬