ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল ‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির

পাঁচ দিনের ছুটি নিয়ে পাঁচ মাস অনুপস্থিত সেই শিক্ষকের সকল সুবিধা স্থগিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম (রুবেল)-এর বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসন তদন্তে নেমেছে এবং তার সব ধরনের সরকারি সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গত ২ মে বিভিন্ন গণমাধ্যমে ‘পাঁচ দিনের ছুটি নিয়ে পাঁচ মাস অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন শিক্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরে ৪ মে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটিতে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁঞা, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম।

কমিটি বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শন শেষে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষকের সরকারি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা স্থগিতের সুপারিশ করে। পরে প্রশাসন তার সব ধরনের সরকারি সুবিধা সাময়িকভাবে স্থগিত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুপম দাস জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পাঁচ দিনের ছুটি নিয়ে পাঁচ মাস অনুপস্থিত সেই শিক্ষকের সকল সুবিধা স্থগিত

আপডেট সময় : ০৭:৫৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬