ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী অন্য আসামিদের সঙ্গে জিয়াউলকে আনলে সবাই আক্রান্ত হতে পারেন—এই বুদ্ধি কোথায় পেলেন: প্রসিকিউশনকে প্রশ্ন ট্রাইব্যুনালের হঠাৎ উচ্ছেদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ছাড়তে এক মাস সময় দেওয়ার দাবি বাক্স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগ নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার আবার হামলা হলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

চান্দিনায় পর্নোগ্রাফি মামলার আসামিসহ গ্রেপ্তার ১০

কুমিল্লা প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চান্দিনায় পর্নোগ্রাফি উৎপাদনে সরাসরি সংশ্লিষ্টতা, যৌন নিপীড়ন, ওয়ারেন্টভুক্ত মামলার আসামি ও পেশাদার চোরসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) বিকেলে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ, চাঁদাবাজি, মর্যাদা হানির জন্য ভয়ভীতি প্রদর্শনসহ যৌন নিপীড়নের অভিযোগে মহিচাইল ভূঁইয়া পাড়া এলাকার মো. রুবেল (২৮) ও মো. জামাল (৪০) কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত মামলায় গল্লাই এলাকার মো. কাওসার (২১), কবির হোসেন (৪৫), মো. সোহাগ (৩০) ও মো. রাব্বি (২২), বেলাশ্বর এলাকার মো. রনি এবং দোতলা এলাকার মো. ইদ্রিস (৩৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে আরও গ্রেপ্তার হন পানিপাড়া এলাকার পেশাদার চোর হাবিবুর রহমান (২০)। একই সঙ্গে পুলিশ আইনের ৩৪ ধারায় মনোহরগঞ্জ উপজেলার মেহেলদার এলাকার মো. সুলাইমান (৩০) কে আটক করা হয়, যিনি বর্তমানে চান্দিনা উপজেলার রূপনগর এলাকায় অবস্থান করছিলেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চান্দিনায় পর্নোগ্রাফি মামলার আসামিসহ গ্রেপ্তার ১০

আপডেট সময় : ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬