ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় দেড় হাজার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) পীরগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’–এর অংশ হিসেবে রংপুর জেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ, পীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে কুমেদপুর-টুকুরিয়া সড়ক, ধাপেরহাট-চতরা সড়ক এবং জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি কুমেদপুর উচ্চ বিদ্যালয়, খয়েরবাড়ি প্রধানের বাজার আল-মদিনা দ্বিমুখী দাখিল মাদ্রাসা, কাদিরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৭:১৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬