সংবাদ শিরোনাম ::
উজিরপুরে পরিবহনের চাপায় পিষ্ট হয়ে দাদি-নাতি নিহত
বরিশাল ব্যুরো
- আপডেট সময় : ০৭:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের হানিফ পরিবহনের চাপায় পিষ্ট হয়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) এবং তার ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলার সময় মহাসড়ক পারাপাররত দাদি ও নাতিকে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























