ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তানের ওপর বাবা-মায়ের বদদোয়া: পরিণতি কী দুই ঘণ্টা পর মেট্রোরেলের তিন স্টেশন চালু, সড়কেও যান চলাচল স্বাভাবিক সাঁতারের এই টাইমিং দিয়ে কি ‘আন্তর্জাতিক পরীক্ষায়’ পাস করা যাবে ফেসবুকে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও, ‘জোরে বলো এসবিএস’ স্লোগান পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ দূষণযুক্ত যান নিষিদ্ধ করার ফলে দিল্লিতে মূল্যবৃদ্ধির আশঙ্কা আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি এআই-স্মার্ট স্পিকার কি সবই শোনে?

জেলগেট থেকেই ফের গ্রেফতার আ.লীগের ৬ নেতা

জামালপুর প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মাদারগঞ্জে জামিনে মুক্তির পরপরই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ছয় নেতাকে জেলগেট থেকেই আবার গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া নেতারা হলেন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম এবং পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় আত্মসমর্পণ করে প্রায় এক মাস ধরে কারাগারে ছিলেন এসব নেতা। রোববার আদালত থেকে জামিন পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে তারা মুক্তি পান। তবে জেলগেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ডিবি পুলিশ তাদের পুনরায় আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা। তবে ঠিক কোন মামলায় তাদের আবার গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের থানায় নেওয়া হচ্ছে, তবে কোন মামলায় তাদের আটক করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জেলগেট থেকেই ফের গ্রেফতার আ.লীগের ৬ নেতা

আপডেট সময় : ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬