ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর রায়পুর এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রবিউল হোসেন (৫০) ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে মহাসড়কের রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ট্রাকের চালকও আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি শরিফুজ্জামান জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

আপডেট সময় : ১০:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬