ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

সুন্দরগঞ্জে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস উদযাপন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৪:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১ মে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম, পৌর জামায়াতের আমীর একরামুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক লুৎফর রহমান বকসি, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি খিজির উদ্দিন, সাংবাদিক এ মান্নান আকন্দ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমজীবী মানুষের কল্যাণে আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস উদযাপন

আপডেট সময় : ০৪:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬