ঢাকা ০২:১০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

‎​পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে বসতঘর বিধ্বস্ত হওয়া অসহায় দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মামুনুর রশীদ ক্ষতিগ্রস্ত পরিবার দুটির মাঝে স্ব-শরীরে উপস্থিত হয়ে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

‎​সম্প্রতি সদর উপজেলার উত্তর ভাইজোড়া এলাকার মো. মোশারফ শেখ এবং মিরাজ শেখের বসতঘরের ওপর বিশাল গাছ উপড়ে পড়লে ঘর দুটি পুরোপুরি বিধ্বস্ত হয়। এতে পরিবার দুটি খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) আবু সাঈদ এর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ।

‎​পরিবার দুটির মানবেতর অবস্থা দেখে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়।

‎ সরকারি সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা, ঘর পুনরায় নির্মাণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ঢেউটিন, শুকনো খাবার এবং কম্বল প্রদান করা হয়।

‎​সহায়তা পেয়ে ভুক্তভোগী মো. মোশারফ শেখ আবেগপ্লুত কণ্ঠে বলেন, “হঠাৎ ঘরটা ভেঙে যাওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ইউএনও স্যার নিজে এসে আমাদের খোঁজ নিয়েছেন এবং ঘর করার জন্য টাকা ও টিন দিয়েছেন। এখন আমরা আবার থাকার জন্য ঘড় তৈরি করতে পারবো।”

‎​এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ বলেন, “জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়িয়েছি। বিপদগ্রস্ত মানুষের সেবা করাই প্রশাসনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

‎​প্রশাসনের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আপডেট সময় : ১১:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬