ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৩৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় ৩৫ পিচ ইয়াবাসহ মো. সাইমুন হাসান সিফাত (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক তরুণ কুমার রায় এবং সার্বিক তদারকিতে ছিলেন উপ-পরিচালক রফিকুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১১টা ১৫ মিনিটে একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালিয়ে সাইমুন হাসান সিফাতকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে জিপারযুক্ত পলিব্যাগে রাখা ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানের সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং আলামত সিলগালা করে অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়। রাসায়নিক পরীক্ষার জন্য নমুনাও পৃথক করা হয়েছে।

পরিদর্শক তরুণ কুমার রায় জানান, ‘গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ৩৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০১:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬