ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ৩, আশঙ্কাজনক ৪

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় কবির টিম্বার সংলগ্ন সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালবেলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্কামছড়ি থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই দোহাজারী হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও চুনতি পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিও দোহাজারী হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতরা সবাই বৌদ্ধ ধর্মের ভিক্ষু হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, জাঙ্গালিয়া এলাকা দীর্ঘদিন ধরেই ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত। বারবার দুর্ঘটনা ঘটলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত প্রায় ১৮ মাস ধরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে বিভিন্ন আন্দোলন ও মানববন্ধন হলেও দৃশ্যমান অগ্রগতি নেই।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক সংস্কার, ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।

তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও বিরাজ করছে। তাদের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের অভাবে সরকারের প্রতি আস্থা কমে যাচ্ছে এবং মানুষ নিজেকে প্রতারিত মনে করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ৩, আশঙ্কাজনক ৪

আপডেট সময় : ০৬:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬