ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় বাসের চাপায় বৃদ্ধা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাসের চাপায় মায়া রানী (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বগুড়াগামী অরিন ট্রাভেল নামের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে রায়গঞ্জ থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

নিহত মায়া রানী বগুড়া জেলার গন্ড গ্রামের বাসিন্দা দিলিপ চন্দ্র মহাতোর স্ত্রী। তিনি মেয়ের বাড়ি মেয়ে জামাই প্রভাত মহন্তের বাড়ি চান্দাইকোনা হালদারপাড়াতে বেড়াতে এসে পথেই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা জানান, ওই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্ক চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রায়গঞ্জের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় বাসের চাপায় বৃদ্ধা নিহত

আপডেট সময় : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬