ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি মাজেদুর রহমান

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৮:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় দেড় কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ছিলামনি বাজার থেকে ধর্মপুর মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগকারী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

এলজিইডি বাস্তবায়িত এই প্রকল্পে প্রায় ১ কোটি ৫১ লাখ ২১ হাজার ১০০ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হবে। কাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, উপ-সহকারী প্রকৌশলী কাজী মাহবুবুর রহমান মিলন, কঞ্চিবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. সাজ্জাদুর রহমান, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহ মো. জাহেদুল ইসলাম, এমপির ব্যক্তিগত সহকারী সরকার হাশেমুজ্জামান প্রমুখ।

উদ্বোধন শেষে এমপি অধ্যাপক মো. মাজেদুর রহমান বলেন, এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রা আরও সহজ হবে।

তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। যোগাযোগব্যবস্থা উন্নত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত স্বাচ্ছন্দ্য হবে এবং সামগ্রিকভাবে এলাকার অর্থনীতি গতিশীল হবে।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন এবং স্থানীয় জনগণকে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি মাজেদুর রহমান

আপডেট সময় : ০৮:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬