ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্কুলের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমে নিম্নমানের পাউরুটি সরবরাহের অভিযোগে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গাক (GUK)-কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির খাবার বিতরণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এ এ জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুরে সদর উপজেলার শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রায় ২০ জন শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকৃত পাউরুটি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের পেটে ব্যথা শুরু হলে বিষয়টি দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে।

পরে স্কুল কর্তৃপক্ষ অন্য শিক্ষার্থীদের ওই পাউরুটি খাওয়া থেকে বিরত রাখে এবং অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেয়।

ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে বিষয়টি আসে। পরে অভিযান পরিচালনা করে প্রাথমিকভাবে নিম্নমানের খাদ্য সরবরাহের সত্যতা পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
স্কুলের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ১০:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬