ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদীতে এক সাংবাদিককে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামিনে মুক্ত এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হুমকির শিকার সাংবাদিক রাজিব ইসলাম তারিম গৌরনদী প্রেসক্লাবের সদস্য এবং দি ফিনান্সিয়াল পোস্ট পত্রিকার গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত।

ভুক্তভোগী সাংবাদিক রাজিব ইসলাম তারিম জানান, গত ১৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে আমির হোসেন নামে গৌরনদী মডেল থানার এক উপ-পরিদর্শক টরকী বন্দর ট্রাকস্ট্যান্ড সংলগ্ন আবির টেলিকম থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ শরীফ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠায়। পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

তিনি আরও জানান, সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর গত ১৮ এপ্রিল আরিফ শরীফসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজন ব্যক্তি তার টরকী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ওই সংবাদ প্রকাশের কারণ জানতে চান। এ সময় তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া ১৯ এপ্রিল আরিফ শরীফ-এর মেসেঞ্জার আইডি থেকে তাকে অশালীন ভাষায় গালাগাল ও জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আরিফ শরীফ বলেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬