ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাহবুবা হাকিমের পরিচয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে জোটভিত্তিক মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে আলোচনায় এসেছেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। তাকে প্রার্থী করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, যা ১১ দলীয় জোটের অন্যতম শরিক।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে ঘোষিত প্রার্থীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।

তথ্য অনুযায়ী, মাহবুবা হাকিম একজন বস্ত্র প্রকৌশলী। তিনি ১৯৮৪ সালে ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি দেশের বিভিন্ন বস্ত্র প্রতিষ্ঠানে কাজ করেছেন। সেখানে তিনি গুণগত মান নিয়ন্ত্রণ ও পরীক্ষাগার ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জন করেন।

এছাড়া তিনি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন। একটি হিফজখানা ও মক্তব পরিচালনার পাশাপাশি শিশু শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কাজে অংশ নিচ্ছেন।

শিক্ষাজীবনে তিনি আবৃত্তি, বিতর্ক ও বক্তৃতায় সক্রিয় ছিলেন বলে জানা যায়।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী। তার স্বামী চিকিৎসক ও শিক্ষক, যিনি মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।

দলীয় সূত্রের মতে, তার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তাকে সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাহবুবা হাকিমের পরিচয়

আপডেট সময় : ১২:৪৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬