ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান জ্বালানি তেল সংকট নিয়ে সরকারের প্রতি ‘লুকোচুরি না করার’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা উচিত।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর আসাদগেট এলাকায় একটি ফিলিং স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সংসদ একটি পবিত্র জায়গা হলেও সেখানে সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের পক্ষ থেকে বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। জ্বালানি তেলের বর্তমান সংকট সরকার সৃষ্ট নয়, বরং বৈশ্বিক পরিস্থিতির ফল—এ কথা স্বীকার করে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির জানান, আগে একটি ফিলিং স্টেশন দিনে তিনটি গাড়ি তেল পেত, বর্তমানে তা কমে এক গাড়িতে নেমে এসেছে। অথচ সরকার বলছে, পর্যাপ্ত তেল সরবরাহ রয়েছে। পাম্প মালিকদের তথ্যের সঙ্গে সরকারের বক্তব্যের এ অসামঞ্জস্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের সংকট মোকাবিলায় সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। বাস্তব পরিস্থিতি স্বীকার করে সমন্বিত উদ্যোগ নিলে সমস্যার সমাধান সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সরকারকে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় : ০৭:১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬