এনসিপির ‘জাতীয় নারী শক্তির’ ৫৩ সদস্যের কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০৭:০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দলটির সদস্য সচিব মাহমুদা আলম মিতু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন-এর অনুমোদনে কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে মনিরা শারমিন-কে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতু-কে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঞ্জিদা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মনজিলা ঝুমা। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত তাবাসসুম।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।
যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন— দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।
এছাড়া যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম।
কমিটিতে সংগঠক হিসেবে ১৪ জন এবং সদস্য হিসেবে আরও ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।
























