ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ দিন ধরে পাম্পে পড়ে আছে মোটরসাইকেল, খোঁজ নেই চালকের

রংপুর ব্যুরো
  • আপডেট সময় : ০৬:০০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর নগরীর শাপলা চত্বর এলাকার একটি ফিলিং স্টেশনে গত ১২ দিন ধরে একটি মোটরসাইকেল পড়ে থাকলেও এর কোনো চালকের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় কৌতূহল ও নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের আগে মেসার্স ইউনিক ট্রেডার্স ফিলিং স্টেশনে টিভিএস কোম্পানির মেট্রো প্লাস মডেলের একটি মোটরসাইকেল চালকবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। নম্বর প্লেটে লেখা রয়েছে রংপুর মেট্রো-হ ১১-০৫৭২।

জানা গেছে, মোটরসাইকেলটি গত ৫ এপ্রিল পাম্পে তেল নিতে এসে রেখে যান এক ব্যক্তি। এরপর থেকে ১২ দিন পার হলেও তিনি আর ফিরে আসেননি। এ সময়ের মধ্যে মালিককে খুঁজে বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।

ফিলিং স্টেশনের বিক্রয়কর্মী আলমগীর ইসলাম বলেন, ৫ এপ্রিল তেল বিক্রির সময় দেখি লাইনে একটি মোটরসাইকেল আছে, কিন্তু চালক নেই। পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কেউ না আসায় সেটি সরিয়ে রাখা হয়। পরে রাতেও একইভাবে সেটি পড়ে থাকতে দেখা যায়। এরপর নিরাপত্তার জন্য মোটরসাইকেলটি পাহারাদারের জিম্মায় রাখা হয়।

আরেক কর্মচারী বিপ্লব ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে চালককে শনাক্ত করার চেষ্টা করা হলেও ক্যামেরার অবস্থানের কারণে কোনো দৃশ্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করে জানান, ফিলিং স্টেশনের কর্মীদের আচরণ ভালো না হওয়ায় হয়তো লজ্জা বা ক্ষোভে মালিক ফিরে আসেননি। তবে এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান বলেন, মোটরসাইকেলটি কার বা কেন সেখানে রেখে যাওয়া হয়েছে তা জানা যায়নি। এটি চুরি হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। প্রকৃত মালিক শনাক্ত করে গাড়িটি হস্তান্তরের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
১২ দিন ধরে পাম্পে পড়ে আছে মোটরসাইকেল, খোঁজ নেই চালকের

আপডেট সময় : ০৬:০০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬