সংবাদ শিরোনাম ::
পাম্পে তেল নিতে এসে ৩ চালকের জরিমানা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৫১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পাম্পে তেল নিতে আসা তিন মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া কফিল ফিলিং স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এ বিষয়ে তিনি বলেন, তিন চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।




















