ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা ও রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে বিপুল মাদক জব্দ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা ও রংপুরে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টা ১০ মিনিটে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পাশে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় এক যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ৮৪ বোতল ফেন্সিডিল ও ৬৫ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. মহসীন (৪৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহসীন চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার বশির আহমেদ টেন্ডল বাড়ীর বাসিন্দা এবং মো. আবুল হোসেনের ছেলে।

অন্যদিকে, একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের খামার ফতেপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১৩ এর আরেকটি দল। এসময় একটি ইজিবাইক তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ৮ দশমিক ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজীবপুর গ্রামের শমসের আলীর ছেলে মো. আমজাদ হোসেন (৪০) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর এলাকার মৃত ওসমান আলী রাজুর স্ত্রী মোছাঃ আজিমা বেগম (৩০) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধা ও রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে বিপুল মাদক জব্দ, গ্রেফতার ৩

আপডেট সময় : ০২:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬