ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

নিজ বিভাগকে জেতাতে খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ জবির ক্রীড়া কমিটির আহ্বায়কের বিরুদ্ধে

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবল ম্যাচে নিজ বিভাগ ইসলামিক স্টাডিজকে জেতাতে খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে জবি শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. অধ্যাপক রইছ উদ্দিনের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসলামিক স্টাডিজ বনাম লোকপ্রশাসন বিভাগের ফুটবল ম্যাচ শেষে বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ তোলেন লোকপ্রশাসন বিভাগের অধিনায়ক বনমালী বর্মন।

তিনি বলেন, গত সোমবার ফাইন্যান্স বিভাগের সাথে খেলায় ইসলামিক স্টাডিজ বিভাগের ১০ নম্বর প্লেয়ার মুস্তাজিব ফাউল করলে তাকে লাল কার্ড দেয় রেফারি। আজকের ম্যাচে তাকে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে স্যারকে বললে তিনি বলেন লাল কার্ড উইথড্র করে রেফারি পরিবর্তন করেছে ক্রিয়া কমিটি। এছাড়াও এই ম্যাচে ১৩ ব্যাচের শিক্ষার্থী ও আবাহনী ক্লাবের মাহফুজ হাসান প্রীতম অংশ নেয়। যা নিয়মবহির্ভূত।

বনমালী বর্মন বলেন, এতসব অনিয়মের পর আমি বলি যে এমন হলে আমরা খেলব না। তখন রইছ স্যার বলেন খেললে খেল, না খেললে দরকার নাই। শেষ পর্যন্ত আমাদের বিভাগের শিক্ষকরা আমাদের অনুরোধ করায় আমরা বাধ্য হই খেলতে।

এবিষয়ে জবির কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, তাদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তবে সেটা ফুটবল টুর্নামেন্টের উপ-কমিটিকে জানাবেন। এছাড়াও লোকপ্রশাসন বিভাগকে না খেলতে বলার বিষয়টি অস্বিকার করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নিজ বিভাগকে জেতাতে খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ জবির ক্রীড়া কমিটির আহ্বায়কের বিরুদ্ধে

আপডেট সময় : ১২:২৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬