ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রাতার ভূমিকায় মাহমুদউল্লাহ, রংপুরের জয়

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে একবারের চ্যাম্পিয়নরা।

আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের জয় সহজ হয়ে আসে অভিজ্ঞ ও আস্থাভাজন ব্যাটারদের দৃঢ়তায়। শেষ দিকে মাহমুদউল্লাহর ১৯ বলে ৩০ রানের ইনিংস জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে। আগের দুই ম্যাচে ম্যাচসেরা হলেও এদিন পুরস্কার না পেলেও ছিলেন দলের ভরসা।

১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে শুরুতেই ঝড় তোলেন কাইল মেয়ার্স। মাত্র ২৫ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা। ডেভিড মালান করেন ৩০ রান এবং খুশদিল শাহ যোগ করেন ২২ রান।

চট্টগ্রামের হয়ে ওপেনার অ্যাডাম রসিংটন সর্বোচ্চ ৫৮ রান করেন ৪১ বলে। হাসান নাওয়াজের ব্যাট থেকে আসে ৪৬ রান। এছাড়া আমির জামাল ১৯, মোহাম্মদ নাঈম শেখ ১৬, শেখ মেহেদী হাসান ১৩, মাহমুদুল হাসান জয় ১২ ও আসিফ আলী ১ রান করেন।

এই জয়ে পয়েন্ট টেবিলে রংপুরের অবস্থান আরও শক্ত হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ত্রাতার ভূমিকায় মাহমুদউল্লাহ, রংপুরের জয়

আপডেট সময় : ০১:৩১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬