হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হলো আজাদী পদযাত্রা
- আপডেট সময় : ০২:৫২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

আজাদী পদযাত্রার সূচনা হয় আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মাধ্যমে। ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা এ কবর জিয়ারতে উপস্থিত ছিলেন।
সোমবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর ভোর সাড়ে ৬টায় তারা কবর জিয়ারত করেন। এতে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদাস্সির, সেক্রেটারি আল আমিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে মানবিক মর্যাদা, সার্বভৌম ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আজাদী পদযাত্রার ঘোষণা দেন।
পদযাত্রাটি ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে কর্মকর্তা ভবন, শিববাড়ী, কর্মচারী ভবন, কার্জন হল, জগন্নাথ হল, ফুলার রোড, হল পাড়া, নীলক্ষেত আবাসিক এলাকা হয়ে আজিমপুরে শেষ হবে।
























